নিরাপদ সড়কে ১ আগস্ট থেকেই সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১লা আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (GPS) ডিভাইস সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত ২৮শে জুলাই এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ই জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। এখন থেকে যেকোনো গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের আবেদনের সময় যানবাহনে জিপিএস স্থাপনের প্রমাণপত্র জমা দিতে হবে। একইসাথে নির্ধারিত মোবাইল অ্যাপে ডিভাইসটি সচল রয়েছে তার তথ্যও বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ নং ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নং বিধি অনুযায়ী, জিপিএস সংযুক্তির প্রমাণ না থাকলে কোনো গণপরিবহনের রেজিস্ট্রেশন দেওয়া হবে না অথবা ফিটনেস সনদ নবায়ন করা হবে না। বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ তাদের ওয়েবসাইট এবং স্থানীয় কার্যালয় থেকে জানা যাবে। এই আদেশ সফলভাবে বাস্তবায়নে সব মহলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি সিনেমা
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে বদলি
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ

আরও পড়ুন

নিরাপদ সড়কে ১ আগস্ট থেকেই সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১লা আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (GPS) ডিভাইস সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত ২৮শে জুলাই এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ই জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। এখন থেকে যেকোনো গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের আবেদনের সময় যানবাহনে জিপিএস স্থাপনের প্রমাণপত্র জমা দিতে হবে। একইসাথে নির্ধারিত মোবাইল অ্যাপে ডিভাইসটি সচল রয়েছে তার তথ্যও বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ নং ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নং বিধি অনুযায়ী, জিপিএস সংযুক্তির প্রমাণ না থাকলে কোনো গণপরিবহনের রেজিস্ট্রেশন দেওয়া হবে না অথবা ফিটনেস সনদ নবায়ন করা হবে না। বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ তাদের ওয়েবসাইট এবং স্থানীয় কার্যালয় থেকে জানা যাবে। এই আদেশ সফলভাবে বাস্তবায়নে সব মহলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি…
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায়…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে…