ডিএসসিসির সাত দিনের ক্র্যাশ প্রোগ্রাম: কামরাঙ্গীরচরে মশা নিধন অভিযান

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৯:৪৫ পিএম
ডিএসসিসির সাত দিনের ক্র্যাশ প্রোগ্রাম: কামরাঙ্গীরচরে মশা নিধন অভিযান

রাজধানীর কামরাঙ্গীরচরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ মোকাবিলায় সাত দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উদ্যোগের কথা জানান।

এই সাত দিন কামরাঙ্গীরচরে নিয়মিত মশকনিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। তবে শুধুমাত্র সিটি করপোরেশনের প্রচেষ্টায় এর সফলতা নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদেরও নিজ বাসাবাড়ির আশপাশ ও ড্রেনে পানি জমতে না দেওয়ার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বুড়িগঙ্গা নদী রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ইনার সার্কুলার রোড প্রকল্প বাস্তবায়িত হলে কামরাঙ্গীরচরের সড়ক আট লেনে উন্নীত হবে, যা এলাকার চিত্র বদলে দেবে। পাশাপাশি নদীতে ময়লা ও পলিথিন ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন। মসজিদের রেজিস্ট্রেশন জটিলতা নিরসনেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...