কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন ৪ হাজার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের অধীনস্থ সকল শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় চার হাজার কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। গত ৩১ জুলাই শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এসব কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কাঁচামালের সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এস আলম সুগার মিলসের শিফট ইনচার্জ প্রকৌশলী মো. হাসমত আলী জানান, দীর্ঘ দুই বছর ধরে কাঁচামালের অভাবে কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ ছিল। কোনো কাজ না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এতদিন যোগানো বেতন-ভাতা দিয়ে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আর্থিক চাপে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না।
এককভাবে এস আলম সুগার মিলস থেকেই ৩৮৬ জন কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাদের বকেয়া বেতন ও অবসর সুবিধার টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া আগেও বেশ কয়েক দফায় এসব প্রতিষ্ঠানে জনবল কমানো হয়েছিল। এস আলম সুগার, রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, পাওয়ার প্ল্যান্ট, ইনফিনিটি সিআর স্ট্রিপস, চেমন ইস্পাত, কোল্ড রোল্ড স্টিলস ও এস আলম ব্যাগসহ অন্যান্য সব ইউনিটই এখন বন্ধ রয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন ৪ হাজার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের অধীনস্থ সকল শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় চার হাজার কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। গত ৩১ জুলাই শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এসব কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কাঁচামালের সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এস আলম সুগার মিলসের শিফট ইনচার্জ প্রকৌশলী মো. হাসমত আলী জানান, দীর্ঘ দুই বছর ধরে কাঁচামালের অভাবে কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ ছিল। কোনো কাজ না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এতদিন যোগানো বেতন-ভাতা দিয়ে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আর্থিক চাপে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না।
এককভাবে এস আলম সুগার মিলস থেকেই ৩৮৬ জন কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাদের বকেয়া বেতন ও অবসর সুবিধার টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া আগেও বেশ কয়েক দফায় এসব প্রতিষ্ঠানে জনবল কমানো হয়েছিল। এস আলম সুগার, রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, পাওয়ার প্ল্যান্ট, ইনফিনিটি সিআর স্ট্রিপস, চেমন ইস্পাত, কোল্ড রোল্ড স্টিলস ও এস আলম ব্যাগসহ অন্যান্য সব ইউনিটই এখন বন্ধ রয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…