ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় প্রধানমন্ত্রী
রাজধানীকে পরিচ্ছন্ন ও আধুনিক ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পালনে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব অবস্থা দেখতে তিনি গুলশান থেকে শ্যামলী পর্যন্ত গাড়ি চালিয়ে যান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এরপর রাস্তার পরিস্থিতি দেখে শ্যামলী এলাকা অতিক্রম করেন এবং বিকেল ৬টা ১০ মিনিটে সেখানে তাঁকে দেখা যায়। প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন যেন রাজধানী আধুনিক মানের নগরী হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই সরেজমিনে পরিদর্শন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীও তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন ৪…
অস্ট্রেলিয়া-কানাডার ভিসা প্রতারণা, দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক, ফিটনেসের শর্ত শক্ত
প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে চাকরি: ৪৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি

আরও পড়ুন

ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় প্রধানমন্ত্রী
রাজধানীকে পরিচ্ছন্ন ও আধুনিক ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পালনে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব অবস্থা দেখতে তিনি গুলশান থেকে শ্যামলী পর্যন্ত গাড়ি চালিয়ে যান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এরপর রাস্তার পরিস্থিতি দেখে শ্যামলী এলাকা অতিক্রম করেন এবং বিকেল ৬টা ১০ মিনিটে সেখানে তাঁকে দেখা যায়। প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন যেন রাজধানী আধুনিক মানের নগরী হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই সরেজমিনে পরিদর্শন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীও তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি…
অস্ট্রেলিয়া-কানাডার ভিসা প্রতারণা, দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি…
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক, ফিটনেসের শর্ত…
প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে চাকরি: ৪৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…