জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১১:০৭ পিএম
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রামে আয়োজিত এক কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই বিপ্লবের সার্থকতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম মহানগরীর জোন-৫ এর উদ্যোগে দেওয়ানবাজার বিআইএ মিলনায়তনে দিনব্যাপী এই শিবির অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণ ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের নৈতিকতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। আত্মগঠন, জ্ঞানচর্চা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...