স্বামীর বিয়োগ বেদনায় ঢামেকের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে রিয়ার মৃত্যু
মানসিক অস্থিরতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে লাফ দিয়েছিলেন রিয়া আক্তার (২০) নামে এক তরুণী। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটলে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পাবনার বাদুর ডাংগি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে রিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে পাঁচদিন ধরে ভর্তি রাখা হয়েছিল। অভিভাবকদের অগোচরে কীভাবে তিনি বারান্দায় গিয়ে লাফ দেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাস করার পরই সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। স্বামী দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান। এরপর থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ ও সংসার টানুপুরণে অপারগতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাত হোসেনের
তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য প্রেমিকই খুনি
বগুড়ায় ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পেলেন ১৬ বিমানবাহিনী কর্মকর্তা
স্বামীর সাথে অভিমানে বিষপান, কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাতের
বিমানবন্দরে ট্রলি নিয়ে বিতর্ক: ভাইরাল ভিডিওর পেছনের সত্য জানাল আনসার

আরও পড়ুন

স্বামীর বিয়োগ বেদনায় ঢামেকের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে রিয়ার মৃত্যু
মানসিক অস্থিরতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে লাফ দিয়েছিলেন রিয়া আক্তার (২০) নামে এক তরুণী। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটলে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পাবনার বাদুর ডাংগি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে রিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে পাঁচদিন ধরে ভর্তি রাখা হয়েছিল। অভিভাবকদের অগোচরে কীভাবে তিনি বারান্দায় গিয়ে লাফ দেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাস করার পরই সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। স্বামী দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান। এরপর থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ ও সংসার টানুপুরণে অপারগতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাত হোসেনের
তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য…
বগুড়ায় ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পেলেন ১৬ বিমানবাহিনী…
স্বামীর সাথে অভিমানে বিষপান, কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাতের
বিমানবন্দরে ট্রলি নিয়ে বিতর্ক: ভাইরাল ভিডিওর পেছনের সত্য…