দেশের ভবিষ্যৎ মেধাবী তরুণদের ওপর ভর করছেন শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমানের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এবং তাদের মধ্যে রয়েছে প্রচুর সম্ভাবনা। তিনি বলেন, সঠিক পথনির্দেশনা পেলে এই প্রজন্ম দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আজ রোববার রাজধানীর শ্রম ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি চীনের উদাহরণ তুলে ধরে বলেন, দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে চীন বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
শ্রম পরিদর্শকদের নির্দেশ দিয়ে শ্রমমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলুন এবং তাদের সমস্যার সমাধান করুন। শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারবেন না। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে তা জ্ঞানার্জনে ও সৃজনশীল কাজে ব্যয় করুন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার ও অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রপ্তানি লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন, চালু হচ্ছে কৃষক কার্ড: জাহেদ
চট্টগ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার
সহিংসতায় সবচেয়ে ঝুঁকিতে কন্যাশিশু, আশঙ্কা মহিলা পরিষদের
কলকাতায় বাংলাদেশ মিশনে প্রেস সচিব হলেন উম্মে মারুফা
রাজনৈতিক সংঘাতে ২২ মাসে ২১৩ মৃত্যু, সবচেয়ে বেশি বিএনপির অভ্যন্তরীণ…
নারী ও শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ, সবচেয়ে ঝুঁকিতে কন্যাশিশুরা

আরও পড়ুন

দেশের ভবিষ্যৎ মেধাবী তরুণদের ওপর ভর করছেন শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমানের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এবং তাদের মধ্যে রয়েছে প্রচুর সম্ভাবনা। তিনি বলেন, সঠিক পথনির্দেশনা পেলে এই প্রজন্ম দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আজ রোববার রাজধানীর শ্রম ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি চীনের উদাহরণ তুলে ধরে বলেন, দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে চীন বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
শ্রম পরিদর্শকদের নির্দেশ দিয়ে শ্রমমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলুন এবং তাদের সমস্যার সমাধান করুন। শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারবেন না। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে তা জ্ঞানার্জনে ও সৃজনশীল কাজে ব্যয় করুন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার ও অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রপ্তানি লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন, চালু হচ্ছে কৃষক কার্ড:…
চট্টগ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন, ১০ ভরি…
সহিংসতায় সবচেয়ে ঝুঁকিতে কন্যাশিশু, আশঙ্কা মহিলা পরিষদের
কলকাতায় বাংলাদেশ মিশনে প্রেস সচিব হলেন উম্মে মারুফা
রাজনৈতিক সংঘাতে ২২ মাসে ২১৩ মৃত্যু, সবচেয়ে বেশি…
নারী ও শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ, সবচেয়ে ঝুঁকিতে…