কলকাতায় বাংলাদেশ মিশনে প্রেস সচিব হলেন উম্মে মারুফা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের আগে তাকে বর্তমান পেশা বা অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি এতদিন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত ছিলেন। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে এই পদে ছিলেন তারিক চয়ন। ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দেয় এবং পরে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত করা হয়। তবে গত ২২ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। শূন্য হওয়া এই পদে এখন নতুন নিয়োগ পেলেন উম্মে মারুফা।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

কলকাতায় বাংলাদেশ মিশনে প্রেস সচিব হলেন উম্মে মারুফা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের আগে তাকে বর্তমান পেশা বা অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি এতদিন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত ছিলেন। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে এই পদে ছিলেন তারিক চয়ন। ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দেয় এবং পরে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত করা হয়। তবে গত ২২ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। শূন্য হওয়া এই পদে এখন নতুন নিয়োগ পেলেন উম্মে মারুফা।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…