মিরপুর-১১ মেট্রো স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ মামলায় জরিমানা
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় বড় ধরণের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান অপসারণের পাশাপাশি অনিয়মের দায়ে চারটি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘এ’ গেট থেকে শুরু করে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গেট পর্যন্ত এবং সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ডিএমটিসিএলের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার পুলিশ, আনসার সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিরা যৌথভাবে এই কাজে অংশ নেন।
অভিযানের ফলে স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে মেট্রোরেলের যাত্রীদের চলাচলের সুবিধা বৃদ্ধি পেয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই ধরণের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
বিদ্যুৎ সংকট ও অগ্রাধিকার প্রকল্পে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ সচিবদের
জামালপুরের শিশুর ধর্ষণ-হত্যা: বিচ্ছিন্ন ঘটনা নয়, উদ্বেগজনক ধারা
বিশেষ চাহিদার শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
কুড়িলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির, শনাক্তে সিআইডি
ঢাবি এলাকায় মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট থমকে ছিল ট্রেন
জুলাই শহীদের সরকারি তালিকা থেকে শাহিদুল আলমের নাম বাদ, সংখ্যা…

আরও পড়ুন

মিরপুর-১১ মেট্রো স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ মামলায় জরিমানা
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় বড় ধরণের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান অপসারণের পাশাপাশি অনিয়মের দায়ে চারটি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘এ’ গেট থেকে শুরু করে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গেট পর্যন্ত এবং সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ডিএমটিসিএলের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার পুলিশ, আনসার সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিরা যৌথভাবে এই কাজে অংশ নেন।
অভিযানের ফলে স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে মেট্রোরেলের যাত্রীদের চলাচলের সুবিধা বৃদ্ধি পেয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই ধরণের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
বিদ্যুৎ সংকট ও অগ্রাধিকার প্রকল্পে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ…
জামালপুরের শিশুর ধর্ষণ-হত্যা: বিচ্ছিন্ন ঘটনা নয়, উদ্বেগজনক ধারা
বিশেষ চাহিদার শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা.…
কুড়িলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির,…
ঢাবি এলাকায় মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট থমকে…
জুলাই শহীদের সরকারি তালিকা থেকে শাহিদুল আলমের নাম…