কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে: মহিলা পরিষদের চাঞ্চল্যকর প্রতিবেদন

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৬:৪৩ এএম
কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে: মহিলা পরিষদের চাঞ্চল্যকর প্রতিবেদন

দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এখন গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের নতুন এক জরিপে দেখা গেছে, ধর্ষণ, বাল্যবিয়ে ও নানা সহিংসতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কন্যাশিশুরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংগঠনটির সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান তথ্য উপস্থাপনকালে জানান, ১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণের ১৪২টি ঘটনা, আত্মহত্যার ২০৩টি এবং ধর্ষণের চেষ্টার ১১৭টি ঘটনার শিকার হয়েছে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের (৭৫৬টি) শিকার হয়েছেন। এছাড়াও তাদের ওপর ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনাও উল্লেখযোগ্য।

প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এমনকি ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা এবং তদন্তে গতিহীনতা এই সহিংসতাকে আরও উৎসাহিত করছে। মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এই সম্মেলনে বক্তারা মনে করেন, বর্তমান পরিস্থিতি একটি গভীর জাতীয় সংকট সৃষ্টি করেছে এবং এর থেকে উত্তরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...