পটিয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, গুলি ছুড়ে পালালো দুর্বৃত্তরা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৭:২৩ পিএম
পটিয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, গুলি ছুড়ে পালালো দুর্বৃত্তরা

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি গ্রামে সশস্ত্র ডাকাতদল প্রবাসীর বাড়িতে হানা দিয়ে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। শনিবার (২৫ জুলাই) গভীররাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে এই ঘটনা ঘটে। পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে ডাকাতরা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছোড়ে।

ভুক্তভোগী দুবাই প্রবাসী আলী আব্বাস জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল অস্ত্রের মুখে তার পরিবারকে জিম্মি করে। ডাকাতরা তাকে ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। এরপর তারা স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং আলমারি ভেঙে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে। এক পর্যায়ে তারা ছেলের ঘরে ঢুকে তাকে অস্ত্র দিয়ে মারধর করে এবং তার কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা কেড়ে নেয়।

স্থানীয় যুবদল নেতা গাজী মনির জানান, ঘটনার সময় পাশের বাড়ি থেকে মসজিদের মুয়াজ্জিন মন্টু ফজরের আজান দিতে বের হলে ডাকাতরা তাকেও আটকে রাখে। ডাকাতি শেষে একটি হাইস মাইক্রোবাসে করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ার মুখে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়োভাবে তদন্ত চালানো হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...