আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু, আটক ১

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৬:০২ পিএম
আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু, আটক ১

চট্টগ্রামের আনোয়ারায় এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে এক দম্পতি। মাদকাসক্ত একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেওয়া হয়েছিল। নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখতে পান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত স্বপন দাশকে হাসপাতালে আনা হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। আনোয়ারা সার্কেলের এএসপি মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই জনের মরদেহই ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...