যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা হারালেন ব্যবসায়ী
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে পালায় দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল করিম (৪০) নামের ওই ব্যবসায়ীর স্ত্রী রুনা আক্তার জানান, কেনাকাটার উদ্দেশ্যে তারা স্বামী-স্ত্রী ঢাকায় আসছিলেন। বাসের ভেতর সিট সংকটের কারণে তারা আলাদা আলাদা বসেছিলেন। সাইনবোর্ড এলাকায় পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা তার স্বামীকে অচেতন করে দেয়। এরপর বাস স্টাফদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও স্টমাক ওয়াশের পর তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে দুর্বৃত্তরা টাকা নিলেও তার মুঠোফোনটি নিয়ে যায়নি। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা হারালেন ব্যবসায়ী
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে পালায় দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল করিম (৪০) নামের ওই ব্যবসায়ীর স্ত্রী রুনা আক্তার জানান, কেনাকাটার উদ্দেশ্যে তারা স্বামী-স্ত্রী ঢাকায় আসছিলেন। বাসের ভেতর সিট সংকটের কারণে তারা আলাদা আলাদা বসেছিলেন। সাইনবোর্ড এলাকায় পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা তার স্বামীকে অচেতন করে দেয়। এরপর বাস স্টাফদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও স্টমাক ওয়াশের পর তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে দুর্বৃত্তরা টাকা নিলেও তার মুঠোফোনটি নিয়ে যায়নি। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…