চরম গ্যাস সংকটে নাজেহাল সিএনজি চালকরা, কমেছে রোজগার
রাজধানীজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে সিএনজি চালকদের ওপর। রান্নার গ্যাসের সংকটের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজার ও এর আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, চরম দুর্ভোগের মধ্য দিয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। মগবাজার রেলগেট ও ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে যানজটের সৃষ্টি হয়েছে সিএনজির দীর্ঘ সারির কারণে।
অভিযোগ রয়েছে, গ্যাস স্টেশনে দিনে তিন থেকে চার ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এর ফলে তাদের দৈনিক আয় অনেক কমে গেছে। চালক মনিরুল জানান, তিনি আজ তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু এখনও গ্যাস পাননি। গতকাল তাকে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। এই সময় নষ্টের কারণে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। অপর চালক রুবেল জানান, গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। জমার টাকা দিয়ে এখন আর খরচ চালানো সম্ভব হচ্ছে না।
এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে এই খাতে বিরাজমান সমস্যা আরও খারাপ আকার ধারণ করবে।
সম্পর্কিত খবর
আগামী হজে যাত্রী নিয়ে যেতে অনুমতি পেল ৭০২ এজেন্সি, নিবন্ধন…
গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল নিক্ষেপের অভিযোগে গ্রেফতার ২
ভূমি মন্ত্রণালয়ের নতুন পরিপত্র: হারানো নামজারি খতিয়ান পুনঃসৃজনের ৫ শর্ত
সুদের টাকার বিরোধে ব্যবসায়ী খুন, সিমেন্টের নিচে লুকানো হয়েছিল মরদেহ
দক্ষিণখানে প্লাস্টিকের ব্যাগে মিলল শটগান, সঙ্গে পুলিশের হাতকড়া
দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠালেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

আরও পড়ুন

চরম গ্যাস সংকটে নাজেহাল সিএনজি চালকরা, কমেছে রোজগার
রাজধানীজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে সিএনজি চালকদের ওপর। রান্নার গ্যাসের সংকটের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজার ও এর আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, চরম দুর্ভোগের মধ্য দিয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। মগবাজার রেলগেট ও ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে যানজটের সৃষ্টি হয়েছে সিএনজির দীর্ঘ সারির কারণে।
অভিযোগ রয়েছে, গ্যাস স্টেশনে দিনে তিন থেকে চার ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এর ফলে তাদের দৈনিক আয় অনেক কমে গেছে। চালক মনিরুল জানান, তিনি আজ তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু এখনও গ্যাস পাননি। গতকাল তাকে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। এই সময় নষ্টের কারণে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। অপর চালক রুবেল জানান, গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। জমার টাকা দিয়ে এখন আর খরচ চালানো সম্ভব হচ্ছে না।
এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে এই খাতে বিরাজমান সমস্যা আরও খারাপ আকার ধারণ করবে।
সম্পর্কিত খবর
আগামী হজে যাত্রী নিয়ে যেতে অনুমতি পেল ৭০২…
গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল নিক্ষেপের অভিযোগে…
ভূমি মন্ত্রণালয়ের নতুন পরিপত্র: হারানো নামজারি খতিয়ান পুনঃসৃজনের…
সুদের টাকার বিরোধে ব্যবসায়ী খুন, সিমেন্টের নিচে লুকানো…
দক্ষিণখানে প্লাস্টিকের ব্যাগে মিলল শটগান, সঙ্গে পুলিশের হাতকড়া
দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠালেন এনসিপি মুখপাত্র আসিফ…