চট্টগ্রামের নালায় মিললো ১৩৫০ বুলেট, ভারী অস্ত্রের গুলির সন্দেহ
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের কাজ চলাকালীন একটি বস্তা থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি জব্দ করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এসব গুলি পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলির মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের রয়েছে। এগুলোর মোট ওজন প্রায় ১৬ কেজি। বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বড় আকারের গুলিগুলো একে-৪৭ বা অন্য কোনো ভারী অস্ত্রে ব্যবহারের উপযোগী হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা করা প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গেছে, কারা বা কী কারণে এই গুলিগুলো নালার মধ্যে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, প্রায় এক বছর আগেও একই এলাকা থেকে প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছিল।
সম্পর্কিত খবর
লংমার্চে কি গ্যাস-বিদ্যুতের সংকট মেটে? সংসদে তারেক রহমানের প্রশ্ন
পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ রুমিন ফারহানার
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ যেন আওয়ামী…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার স্বাভাবিক যান…
ফোন হ্যাক ও ভয়েস ক্লোনের ভয়ে এমপিদের সতর্ক করলেন চিফ…

আরও পড়ুন

চট্টগ্রামের নালায় মিললো ১৩৫০ বুলেট, ভারী অস্ত্রের গুলির সন্দেহ
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের কাজ চলাকালীন একটি বস্তা থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি জব্দ করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এসব গুলি পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলির মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের রয়েছে। এগুলোর মোট ওজন প্রায় ১৬ কেজি। বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বড় আকারের গুলিগুলো একে-৪৭ বা অন্য কোনো ভারী অস্ত্রে ব্যবহারের উপযোগী হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা করা প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গেছে, কারা বা কী কারণে এই গুলিগুলো নালার মধ্যে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, প্রায় এক বছর আগেও একই এলাকা থেকে প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছিল।
সম্পর্কিত খবর
লংমার্চে কি গ্যাস-বিদ্যুতের সংকট মেটে? সংসদে তারেক রহমানের…
পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ…
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার…
ফোন হ্যাক ও ভয়েস ক্লোনের ভয়ে এমপিদের সতর্ক…