রাজধানীতে গ্যাস সংকট চরমে, রাতভর লাইনে দুর্ভোগ
রাজধানীর মালিবাগ ফিলিং স্টেশনে গতকাল বুধবার দিনগত রাত ৩টা থেকে গ্যাসের জন্য দাঁড়িয়ে ছিলেন প্রাইভেটকার চালক গোলাম হোসেন। সকাল ১১টা পর্যন্ত লাইনে থাকার পরও স্টেশন কর্তৃপক্ষ গ্যাস দেবে না বলে জানিয়ে দেন। পরে তিনি মগবাজারের একটি পাম্পে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এ অবস্থায় তাকে মাঝে রমনা পার্কে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে হয়েছে।
শুধু গোলাম হোসেন নন, রাজধানীজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে একই চিত্র দেখা যাচ্ছে। গত ১৫ থেকে ২০ দিন ধরে চলা এই সংকট গত এক সপ্তাহে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের ওপর। এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছোটাছুটি করতে হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। অনেক ভুক্তভোগী মনে করছেন, গ্যাসের দাম বাড়ানোর উদ্দেশ্যেই এমন কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
সম্পর্কিত খবর
অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন মাসুমা মায়মুর
রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা ও শ্রদ্ধা নিবেদন
রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার গহনা
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন অধ্যায়
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন

আরও পড়ুন

রাজধানীতে গ্যাস সংকট চরমে, রাতভর লাইনে দুর্ভোগ
রাজধানীর মালিবাগ ফিলিং স্টেশনে গতকাল বুধবার দিনগত রাত ৩টা থেকে গ্যাসের জন্য দাঁড়িয়ে ছিলেন প্রাইভেটকার চালক গোলাম হোসেন। সকাল ১১টা পর্যন্ত লাইনে থাকার পরও স্টেশন কর্তৃপক্ষ গ্যাস দেবে না বলে জানিয়ে দেন। পরে তিনি মগবাজারের একটি পাম্পে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এ অবস্থায় তাকে মাঝে রমনা পার্কে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে হয়েছে।
শুধু গোলাম হোসেন নন, রাজধানীজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে একই চিত্র দেখা যাচ্ছে। গত ১৫ থেকে ২০ দিন ধরে চলা এই সংকট গত এক সপ্তাহে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের ওপর। এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছোটাছুটি করতে হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। অনেক ভুক্তভোগী মনে করছেন, গ্যাসের দাম বাড়ানোর উদ্দেশ্যেই এমন কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
সম্পর্কিত খবর
অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন…
রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা ও শ্রদ্ধা…
রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার…
বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন…
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার…