বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন অধ্যায়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধিরা দুই দেশের ব্যবসায়িক অংশীদারদের জন্য বাণিজ্য উন্নয়ন কর্মসূচি এবং সৌদি আরবে বিনিয়োগ ফোরাম আয়োজনের রূপরেখা তুলে ধরেন। এছাড়া সৌদি প্রশাসনের সাথে সমন্বয় সাধনে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
প্রতিমন্ত্রী চেম্বারের এসব উদ্যোগের প্রশংসা করে বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি জনশক্তির গুণগত মান বাড়ানো জরুরি। তিনি সৌদি বাজারে বাংলাদেশের হস্তশিল্প, পাটজাত পণ্য এবং নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সম্পর্কিত খবর
মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড
অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন মাসুমা মায়মুর
রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা ও শ্রদ্ধা নিবেদন
রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার গহনা
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার অনুমোদন

আরও পড়ুন

বাণিজ্য ও দক্ষ জনশক্তি খাতে সৌদির সাথে নতুন অধ্যায়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধিরা দুই দেশের ব্যবসায়িক অংশীদারদের জন্য বাণিজ্য উন্নয়ন কর্মসূচি এবং সৌদি আরবে বিনিয়োগ ফোরাম আয়োজনের রূপরেখা তুলে ধরেন। এছাড়া সৌদি প্রশাসনের সাথে সমন্বয় সাধনে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
প্রতিমন্ত্রী চেম্বারের এসব উদ্যোগের প্রশংসা করে বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি জনশক্তির গুণগত মান বাড়ানো জরুরি। তিনি সৌদি বাজারে বাংলাদেশের হস্তশিল্প, পাটজাত পণ্য এবং নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সম্পর্কিত খবর
মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড
অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন…
রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা ও শ্রদ্ধা…
রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার…
শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
বগুড়ার আধুনিকায়নে নতুন দিগন্ত, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে মন্ত্রিসভার…