শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘বি’ গেট থেকে শুরু করে সম্পূর্ণ এলাকা জুড়ে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নির্দেশনায় এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশের রমনা থানা, বাংলাদেশ আনসার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ প্রচেষ্টায় ফুটপাত ও আশপাশের এলাকা থেকে অবৈধ দখল ও ভাসমান দোকান সরানো হয়। এ সময় বারডেম হাসপাতালের সামনে ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে দুই মামলায় জরিমানা আদায় করা হয়।
যাত্রীদের চলাচলে বাধাগ্রস্ত করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে তা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের ফলে স্টেশন এলাকা দখলমুক্ত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডনে মারা গেলেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, শোক রাষ্ট্রপতির
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম এখন পাপ’
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

আরও পড়ুন

শাহবাগ মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘বি’ গেট থেকে শুরু করে সম্পূর্ণ এলাকা জুড়ে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নির্দেশনায় এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশের রমনা থানা, বাংলাদেশ আনসার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ প্রচেষ্টায় ফুটপাত ও আশপাশের এলাকা থেকে অবৈধ দখল ও ভাসমান দোকান সরানো হয়। এ সময় বারডেম হাসপাতালের সামনে ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে দুই মামলায় জরিমানা আদায় করা হয়।
যাত্রীদের চলাচলে বাধাগ্রস্ত করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে তা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের ফলে স্টেশন এলাকা দখলমুক্ত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডনে মারা গেলেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী,…
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম…
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই:…