চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চুরির মালসহ ১৬ চোরাকারবারি আটক
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহিঃনোঙ্গর এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা মালামাল নিয়ে পালানোর সময় ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা দিয়ে বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক একটি লাইফবোটে তল্লাশি চালিয়ে এক হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুইটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এই মালামাল বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা হয়েছিল বলে নিশ্চিত হওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দ করা লাইফবোট ও মালামালের বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চুরির মালসহ ১৬ চোরাকারবারি আটক
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহিঃনোঙ্গর এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা মালামাল নিয়ে পালানোর সময় ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা দিয়ে বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক একটি লাইফবোটে তল্লাশি চালিয়ে এক হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুইটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এই মালামাল বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা হয়েছিল বলে নিশ্চিত হওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দ করা লাইফবোট ও মালামালের বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…