রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার গহনা
রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে সোনার গহনা চুরির ঘটনায় অভিযুক্ত ফাতেমা আক্তার মেঘনা (১৮) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর হাতিয়া থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত রোববার সকালে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে যে, ওই তরুণী চুরি করে নোয়াখালীর হাতিয়া থানার তমরুদ্দি বাজার এলাকায় আত্মগোপন করেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেঘনাকে গ্রেফতার করা হয়। তার দখল থেকে এক ভরি ১২ আনা তিন রতি এক পয়েন্ট ওজনের সোনার গহনা জব্দ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

রাজধানীতে চুরির মামলায় হাতিয়ায় গ্রেফতার তরুণী, উদ্ধার সোনার গহনা
রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে সোনার গহনা চুরির ঘটনায় অভিযুক্ত ফাতেমা আক্তার মেঘনা (১৮) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর হাতিয়া থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত রোববার সকালে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে যে, ওই তরুণী চুরি করে নোয়াখালীর হাতিয়া থানার তমরুদ্দি বাজার এলাকায় আত্মগোপন করেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেঘনাকে গ্রেফতার করা হয়। তার দখল থেকে এক ভরি ১২ আনা তিন রতি এক পয়েন্ট ওজনের সোনার গহনা জব্দ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…