মিরপুর থানা চত্বরের ঝোপে মিললো জং ধরা চাইনিজ রাইফেল

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৫:৩২ পিএম
মিরপুর থানা চত্বরের ঝোপে মিললো জং ধরা চাইনিজ রাইফেল

রাজধানীর মিরপুর মডেল থানার নিজস্ব ভবনের পেছনের ঝোপ থেকে একটি পরিত্যক্ত চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে থানা প্রাঙ্গণের অব্যবহৃত ঝোপঝাড় তল্লাশি করার সময় এই অস্ত্রটি পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সকাল সাড়ে ১০টার দিকে থানার পেছনের এলাকা পরিদর্শনের সময় ঝোপের ভেতর ওই রাইফেলটি দেখতে পান স্থানীয় পুলিশ সদস্যরা। পরে তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি বেশ জং ধরা একটি চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কীভাবে এবং কারা থানা কমপ্লেক্সের ভেতরে এই অস্ত্রটি ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এমন অস্ত্র পাওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পুলিশ প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...