বিশ্বের বড় তিন দেশের সঙ্গে ম্যানিলায় ড. খলিলের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৮:৪০ পিএম
বিশ্বের বড় তিন দেশের সঙ্গে ম্যানিলায় ড. খলিলের গুরুত্বপূর্ণ বৈঠক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ফাঁকে এসব দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠকে দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি’ গঠনে কৌশলগত সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এছাড়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর এবং বাণিজ্য ও জ্বালানি খাতে সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। অপরদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও আঞ্চলিক সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিনিধিদলের নেতৃত্বে সফরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, দেশের বৈদেশিক নীতি পরিচালিত হবে একচ্ছত্র লক্ষ্য নিয়ে, আর তা হলো বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...