নারী চিকিৎসককে হেনস্তা: বরগুনার হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৯:২৩ পিএম
নারী চিকিৎসককে হেনস্তা: বরগুনার হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত

অধস্তন এক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম রায়হানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এই আদেশ জারি করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাসপাতালটির আবাসিক সার্জন ওই নারী চিকিৎসক গত জুন মাসে যোগদান করেন। এরপর থেকেই তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর প্রায়ই তাকে কোনো কারণ ছাড়াই নিজের কক্ষে ডাকাতেন এবং বিভিন্ন সময়ে অশালীন ইঙ্গিত ও কথাবার্তা বলতেন। গত ১৩ জুলাই তিনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে ওই চিকিৎসককে অফিসে ডেকে নিয়ে ডরমিটরিতে একসঙ্গে সময় কাটানোর অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় পরদিন হাসপাতালের রাউন্ডের সময় স্টাফ ও নার্সদের সামনে উদ্দেশ্যমূলকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ডা. রেজওয়ানুর আলম রায়হান অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, অফিসিয়াল কাজের জন্য কোনো কর্মীর জবাবদিহি চাওয়া কিংবা শোকজ করাকে যদি হয়রানির পর্যায়ে ফেলা হয়, তবে নারী কর্মকর্তাদের নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগকে একপাক্ষিক বলে দাবি করেন এবং যথাযথ তদন্ত ছাড়াই বিভাগীয় পদক্ষেপের সমালোচনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...