লঘুচাপের সম্ভাবনা, আরও ৫ দিন ভারী বৃষ্টিপাতের আভাস

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৮:৫৭ পিএম
লঘুচাপের সম্ভাবনা, আরও ৫ দিন ভারী বৃষ্টিপাতের আভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি সূর্যের দেখা মিলতে পারে কম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...