শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং তিনি দেশে এলে আত্মসমর্পণের সুযোগ পাবেন না, বরং সরাসরি গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ফেরত আনার প্রচেষ্টার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সরকার, যা অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময়েও করতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র ৩০ দিনের পরিবর্তে মাত্র তিন দিনে পাঠানো হয়েছে। এছাড়া হাদি হত্যা মামলার তিন আসামিকে ফেরত আনতেও সংশ্লিষ্ট দেশে নথি পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর হাতে ৩ দিনের আবাসন মেলার যাত্রা…
রাজধানীতে পুলিশের তৎপরতায় একদিনেই আটক ৪১৪, মামলা ৫৯; উদ্ধার পিস্তল-ইয়াবা
শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির সদিচ্ছা জরুরি বললেন শামা ওবায়েদ
৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান নিজের ভ্রমণ…
কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক

আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং তিনি দেশে এলে আত্মসমর্পণের সুযোগ পাবেন না, বরং সরাসরি গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ফেরত আনার প্রচেষ্টার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সরকার, যা অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময়েও করতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র ৩০ দিনের পরিবর্তে মাত্র তিন দিনে পাঠানো হয়েছে। এছাড়া হাদি হত্যা মামলার তিন আসামিকে ফেরত আনতেও সংশ্লিষ্ট দেশে নথি পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর হাতে ৩ দিনের আবাসন…
রাজধানীতে পুলিশের তৎপরতায় একদিনেই আটক ৪১৪, মামলা ৫৯;…
শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির সদিচ্ছা জরুরি বললেন শামা…
৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান…
কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…