জনগণের ভোটে এসেছি, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ: সংসদে সরোয়ার আলমগীর
চার মাস পর বাধা কাটিয়ে অবশেষে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র সত্ত্বেও তিনি আইনি লড়াইয়ে জয়ী হয়ে এখানে উপস্থিত হয়েছেন।
সংসদে নিজের বক্তব্যে সরোয়ার আলমগীর অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আদালতের দরজায় দরজায় ঘুরে হয়রানি করা হয়েছে। যারা প্রতিনিয়ত ইনসাফের কথা বলেন, তারাই মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে জাতির কাছে ছোট করার অপচেষ্টা চালিয়েছিলেন। তবে মাত্র ছয় দিনের প্রচারণায় ফটিকছড়ির মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তার ভোটের অর্ধেকেরও কম পেয়েছেন।
ফটিকছড়ির ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, সূর্যসেন ও প্রীতিলতার স্মৃতিবিজড়িত এই এলাকাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মজবুত ঘাঁটি। ১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সব ষড়যন্ত্র ভেদ করে সর্বোচ্চ আদালত থেকে আইনি লড়াইয়ে জিতে তিনি এই সংসদে এসেছেন বলে জানান এই সাংসদ।
সম্পর্কিত খবর
আকাশ ঢাকছে মেঘে, আরও ৫ দিন ভারী বৃষ্টির দাপট থাকবে…
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই প্রথম তুলেছিলাম:…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

আরও পড়ুন

জনগণের ভোটে এসেছি, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ: সংসদে সরোয়ার আলমগীর
চার মাস পর বাধা কাটিয়ে অবশেষে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র সত্ত্বেও তিনি আইনি লড়াইয়ে জয়ী হয়ে এখানে উপস্থিত হয়েছেন।
সংসদে নিজের বক্তব্যে সরোয়ার আলমগীর অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আদালতের দরজায় দরজায় ঘুরে হয়রানি করা হয়েছে। যারা প্রতিনিয়ত ইনসাফের কথা বলেন, তারাই মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে জাতির কাছে ছোট করার অপচেষ্টা চালিয়েছিলেন। তবে মাত্র ছয় দিনের প্রচারণায় ফটিকছড়ির মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তার ভোটের অর্ধেকেরও কম পেয়েছেন।
ফটিকছড়ির ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, সূর্যসেন ও প্রীতিলতার স্মৃতিবিজড়িত এই এলাকাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মজবুত ঘাঁটি। ১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সব ষড়যন্ত্র ভেদ করে সর্বোচ্চ আদালত থেকে আইনি লড়াইয়ে জিতে তিনি এই সংসদে এসেছেন বলে জানান এই সাংসদ।
সম্পর্কিত খবর
আকাশ ঢাকছে মেঘে, আরও ৫ দিন ভারী বৃষ্টির…
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে…
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে…