আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা
দেশের আকাশ আরও পাঁচ দিন মেঘাচ্ছন্ন থাকতে যাচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামী ১২০ ঘণ্টা সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি পর্যায়ে বিরাজ করছে। এ অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হলে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও এই বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী আকার ধারণ করতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়া সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সবাইকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই প্রথম তুলেছিলাম:…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
শিক্ষার্থীদের স্বার্থেই বৃষ্টিতেও এইচএসসি পরীক্ষা চলছে: মাহদী আমিন
সীমান্ত পার হলেই গ্রেফতার, দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই:…

আরও পড়ুন

আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা
দেশের আকাশ আরও পাঁচ দিন মেঘাচ্ছন্ন থাকতে যাচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামী ১২০ ঘণ্টা সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি পর্যায়ে বিরাজ করছে। এ অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হলে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও এই বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী আকার ধারণ করতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়া সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সবাইকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে…
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
শিক্ষার্থীদের স্বার্থেই বৃষ্টিতেও এইচএসসি পরীক্ষা চলছে: মাহদী আমিন
সীমান্ত পার হলেই গ্রেফতার, দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে…