জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ১২:১১ এএম
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর

চার মাস ধরে নানা প্রতিবন্ধকতা ও আইনি জটিলতার কারণে সংসদে আসতে না পারার ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন।

ফটিকছড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সূর্যসেন ও প্রীতিলতার স্মৃতিবিজড়িত এই অঞ্চলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৭১ সালে দেশ স্বাধীন করার লক্ষ্যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবীর। এছাড়া নির্বাচনের আগে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ব্যাংকের মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে তিনি বলেন, ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত আদালতের দরজায় দরজায় ঘুরতে হয়েছে তাকে।

মাত্র ছয় দিনের নির্বাচনী প্রচারণায় ফটিকছড়ির মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে বলে দাবি করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম ভোট পেয়েছেন। সরওয়ার আলমগীর জানান, সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে এই ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...