অবৈধ বিদ্যুতে অটোরিকশা চার্জিং: তেজগাঁও-হাতিরঝিলে ৪০ গাড়ি জব্দ
রাজধানীর যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সোমবার (৬ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় অবৈধ বিদ্যুতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযানে বিদ্যুতের খুঁটি ও বিতরণ লাইন থেকে নেওয়া ৭টি মিটারসহ মোট ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ চার্জিংয়ের কাজে ব্যবহৃত একটি পিকআপভর্তি বৈদ্যুতিক তার, মাল্টিপ্লাগ, সকেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিপিডিসির অভিযোগের ভিত্তিতে অবৈধ সংযোগের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সময় অভিযানে ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশ
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর আরও সক্রিয় হওয়ার আহ্বান
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষা: অনুপস্থিত ২ হাজার ১১২, বহিষ্কার…
স্থানীয় নির্বাচন: সরকারের সঙ্গে আলাপ ছাড়াই তফসিল অসম্ভব
গুলশান-বনানী লেক দূষণ রোধে জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর
ফল রপ্তানিতে বড় সুবিধা, গাবতলীতে ভ্যাপার হিট প্ল্যান্ট চালু

আরও পড়ুন

অবৈধ বিদ্যুতে অটোরিকশা চার্জিং: তেজগাঁও-হাতিরঝিলে ৪০ গাড়ি জব্দ
রাজধানীর যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সোমবার (৬ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় অবৈধ বিদ্যুতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযানে বিদ্যুতের খুঁটি ও বিতরণ লাইন থেকে নেওয়া ৭টি মিটারসহ মোট ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ চার্জিংয়ের কাজে ব্যবহৃত একটি পিকআপভর্তি বৈদ্যুতিক তার, মাল্টিপ্লাগ, সকেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিপিডিসির অভিযোগের ভিত্তিতে অবৈধ সংযোগের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সময় অভিযানে ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার…
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর আরও সক্রিয় হওয়ার আহ্বান
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষা: অনুপস্থিত ২ হাজার…
স্থানীয় নির্বাচন: সরকারের সঙ্গে আলাপ ছাড়াই তফসিল অসম্ভব
গুলশান-বনানী লেক দূষণ রোধে জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর
ফল রপ্তানিতে বড় সুবিধা, গাবতলীতে ভ্যাপার হিট প্ল্যান্ট…