গুলশান-বনানী লেক দূষণ রোধে জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র গুলশান-বনানী ও বারিধারা লেকের পানি দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী লেকের পানিপ্রবাহ সচল রাখা এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার বিভিন্ন ভবনের পয়োনিষ্কাশন লাইন যাচাই ও বর্জ্য সরাসরি লেকে পড়া বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মন্ত্রণালয় এবং সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, কড়াইল বস্তির বর্জ্য যেন লেকে না পড়ে, সেজন্যও একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

গুলশান-বনানী লেক দূষণ রোধে জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র গুলশান-বনানী ও বারিধারা লেকের পানি দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী লেকের পানিপ্রবাহ সচল রাখা এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার বিভিন্ন ভবনের পয়োনিষ্কাশন লাইন যাচাই ও বর্জ্য সরাসরি লেকে পড়া বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মন্ত্রণালয় এবং সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, কড়াইল বস্তির বর্জ্য যেন লেকে না পড়ে, সেজন্যও একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল…