চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষা: অনুপস্থিত ২ হাজার ১১২, বহিষ্কার ৪
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় সোমবার অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের (আবশ্যিক) অ্যাসাইনমেন্ট। এই বোর্ডের আওতাধীন ১১৪টি কেন্দ্রে সর্বমোট ৮৯ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭ হাজার ২৬৫ জন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন দুই হাজার ১১২ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩০ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৩৪ জন অনুপস্থিত ছিলেন এবং দুইজনকে বহিষ্কার করা হয়। কক্সবাজারে ১১ হাজার ৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন ও একজনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে রাঙামাটিতে ১৩৩ জন, খাগড়াছড়িতে ১৮৩ জন এবং বান্দরবানে ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তবে পার্বত্য এই তিন জেলায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বহিষ্কৃত চার পরীক্ষার্থী হলেন কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, ওমরগনি এমইএস কলেজ এবং কক্সবাজার কমার্স কলেজের শিক্ষার্থী। সব মিলিয়ে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে বোর্ড সূত্র।
সম্পর্কিত খবর
ই-কমার্সে হাজার কোটি টাকার প্রতারণা, শৃঙ্খলায় ফেরাতে ৩ নির্দেশনা
ছেলের পরীক্ষার দিন বাবার গুমের খবর, আবেগে কাঁদলেন তাহসিনা রুশদীর…
ভুয়া ডিজিএফআই অফিসারের অভিনব কায়দা, পাকিস্তান হাইকমিশনের সামনেই গ্রেফতার
পুলিশের প্রশ্রয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খান
ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার সাইফ ইমরান
পুলিশে বড় রদবদল: নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষা: অনুপস্থিত ২ হাজার ১১২, বহিষ্কার ৪
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় সোমবার অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের (আবশ্যিক) অ্যাসাইনমেন্ট। এই বোর্ডের আওতাধীন ১১৪টি কেন্দ্রে সর্বমোট ৮৯ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭ হাজার ২৬৫ জন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন দুই হাজার ১১২ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩০ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৩৪ জন অনুপস্থিত ছিলেন এবং দুইজনকে বহিষ্কার করা হয়। কক্সবাজারে ১১ হাজার ৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন ও একজনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে রাঙামাটিতে ১৩৩ জন, খাগড়াছড়িতে ১৮৩ জন এবং বান্দরবানে ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তবে পার্বত্য এই তিন জেলায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বহিষ্কৃত চার পরীক্ষার্থী হলেন কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, ওমরগনি এমইএস কলেজ এবং কক্সবাজার কমার্স কলেজের শিক্ষার্থী। সব মিলিয়ে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে বোর্ড সূত্র।
সম্পর্কিত খবর
ই-কমার্সে হাজার কোটি টাকার প্রতারণা, শৃঙ্খলায় ফেরাতে ৩…
ছেলের পরীক্ষার দিন বাবার গুমের খবর, আবেগে কাঁদলেন…
ভুয়া ডিজিএফআই অফিসারের অভিনব কায়দা, পাকিস্তান হাইকমিশনের সামনেই…
পুলিশের প্রশ্রয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ…