শহর-গ্রামে বিদ্যুতের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ সরকারের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৬:০৮ পিএম
শহর-গ্রামে বিদ্যুতের বৈষম্য দূর করতে নতুন উদ্যোগ সরকারের

দেশের শহর ও গ্রামীণ এলাকার মধ্যে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সোমবার (৬ জুলাই) রাজধানীর নবাব আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সঞ্চালন লাইন শক্তিশালীকরণের মাধ্যমে এই বৈষম্য দূর করা হবে। অতীতের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে অসমতা ছিল, পর্যায়ক্রমে তা সমাধান করা হবে। গ্রাহক সেবা উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে সরকার। এই খাতে বিদ্যুৎ উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর পরিকল্পনা চলমান রয়েছে। বর্তমান সরকারের মেয়াদ শেষে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎকেন্দ্র চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে একতরফাভাবে চুক্তি বাতিল সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চুক্তির শর্ত পুনর্বিবেচনার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...