ফল রপ্তানিতে বড় সুবিধা, গাবতলীতে ভ্যাপার হিট প্ল্যান্ট চালু
রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ প্ল্যান্টের উদ্বোধন করেছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ফলমূল ও সবজি থেকে ক্ষতিকর পোকামাকড় দূর করে বিশ্ববাজারে রপ্তানি সহজ করতে এই আধুনিক প্রযুক্তির সংযোজন করা হলো।
এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১২ টন কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা সম্ভব। রাসায়নিকের ব্যবহার ছাড়াই নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার মাধ্যমে ফলের ভেতরের ফলমাছির ডিম ও লার্ভা ধ্বংস করে এই প্রযুক্তি। এতে ফলের সতেজতা ও রং উজ্জ্বল হয় এবং সংরক্ষণ ক্ষমতা ৮ থেকে ১০ দিন পর্যন্ত বৃদ্ধি পায়।
ইতোমধ্যে প্রায় তিন টন আমের ওপর এই চিকিৎসা সম্পন্ন হয়েছে। আম, কমলা, লিচু, পেঁপে, আলু ও টমেটোসহ বিভিন্ন ফল ও সবজি ফলমাছি ও কোয়ারেন্টাইন ঝুঁকিমুক্ত করে কঠোর আমদানি নীতির দেশগুলোতে রপ্তানির পথ সুগম করবে এই প্ল্যান্ট।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা ঢাকার
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই সর্বোচ্চ ১১৪
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে ৩ জন
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের জেল, জাল-ট্রলার…

আরও পড়ুন

ফল রপ্তানিতে বড় সুবিধা, গাবতলীতে ভ্যাপার হিট প্ল্যান্ট চালু
রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ প্ল্যান্টের উদ্বোধন করেছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ফলমূল ও সবজি থেকে ক্ষতিকর পোকামাকড় দূর করে বিশ্ববাজারে রপ্তানি সহজ করতে এই আধুনিক প্রযুক্তির সংযোজন করা হলো।
এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১২ টন কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা সম্ভব। রাসায়নিকের ব্যবহার ছাড়াই নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার মাধ্যমে ফলের ভেতরের ফলমাছির ডিম ও লার্ভা ধ্বংস করে এই প্রযুক্তি। এতে ফলের সতেজতা ও রং উজ্জ্বল হয় এবং সংরক্ষণ ক্ষমতা ৮ থেকে ১০ দিন পর্যন্ত বৃদ্ধি পায়।
ইতোমধ্যে প্রায় তিন টন আমের ওপর এই চিকিৎসা সম্পন্ন হয়েছে। আম, কমলা, লিচু, পেঁপে, আলু ও টমেটোসহ বিভিন্ন ফল ও সবজি ফলমাছি ও কোয়ারেন্টাইন ঝুঁকিমুক্ত করে কঠোর আমদানি নীতির দেশগুলোতে রপ্তানির পথ সুগম করবে এই প্ল্যান্ট।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা…
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই…
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে…
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের…