যুব সমাজের ঐক্যেই দূর হবে অর্ধেক দুর্নীতি: দুদক কর্মকর্তা

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৫:১৯ পিএম
যুব সমাজের ঐক্যেই দূর হবে অর্ধেক দুর্নীতি: দুদক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক বলেছেন, দেশের সাড়ে তিন কোটি যুবক যদি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কথা বলে, তবে অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি মনে করেন, সমাজে জনসচেতনতা গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকাই মূখ্য হবে।

সোমবার (৬ জুলাই) দুদকের তদন্ত-২ বিভাগের মহাপরিচালক মোতাহার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকাম্মেল হক আরও বলেন, কেবল কমিশনের একার পক্ষে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কঠিন। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মোতাহার হোসেন বলেন, দেশের স্বার্থে দুদককে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে আগে মানসিক চাপে কাজ করতে হলেও বর্তমান সময়ে কাজের পরিবেশ অনেক ইতিবাচক হয়েছে। সম্প্রতি তাকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এসময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...