ইউরোপ-আফ্রিকা বাজারে প্রবেশে মরক্কোর সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ ঢাকার
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি মানবসম্পদ রফতানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও মরক্কো। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট, সামুদ্রিক খাত এবং জাহাজ নির্মাণে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত ইউরোপ ও আফ্রিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে তার দেশকে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের প্রস্তাব দেন। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারেরও আগ্রহ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
লালবাগে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে নিহত…
পটিয়ায় কবরস্থান থেকে উদ্ধার নারীর মৃত্যু, পাশে মিলল বিষের বোতল
পরীক্ষা নয় প্রতিযোগিতা, মেধা ও সততার পরীক্ষা: ডিসি জাহিদ
পতেঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুষ নিয়ে বাইক প্রবেশ, দুই আনসার সদস্য বরখাস্ত
ডিএমপির বড় শাড়ি বদল: ৬ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলির আদেশ
সাভারের দুই মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব সামির গ্রেফতার

আরও পড়ুন

ইউরোপ-আফ্রিকা বাজারে প্রবেশে মরক্কোর সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ ঢাকার
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি মানবসম্পদ রফতানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও মরক্কো। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট, সামুদ্রিক খাত এবং জাহাজ নির্মাণে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত ইউরোপ ও আফ্রিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে তার দেশকে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের প্রস্তাব দেন। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারেরও আগ্রহ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
লালবাগে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের চাকায় পিষ্ট…
পটিয়ায় কবরস্থান থেকে উদ্ধার নারীর মৃত্যু, পাশে মিলল…
পরীক্ষা নয় প্রতিযোগিতা, মেধা ও সততার পরীক্ষা: ডিসি…
পতেঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুষ নিয়ে বাইক প্রবেশ, দুই আনসার…
ডিএমপির বড় শাড়ি বদল: ৬ কর্মকর্তাকে নতুন দায়িত্বে…
সাভারের দুই মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব…