রাজধানীর গুলশান-বনানীতে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিংয়ের অনুমোদন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে সুষ্ঠু পয়োবর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিং কার্যক্রমের অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত সোসাইটি প্রতিনিধিরা জানান, নগরের বিভিন্ন এলাকায় সেপটিক ট্যাংকের বর্জ্য সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের কারণ হচ্ছে। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, নগরের সেবামূলক কাজে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় রেখে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।
সভায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা ডিএনসিসি প্রশাসকের সাথে একমত পোষণ করেন এবং শিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া লেক ও জলাধারগুলো রক্ষায় অবৈধ নর্দমা সংযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

আরও পড়ুন

রাজধানীর গুলশান-বনানীতে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিংয়ের অনুমোদন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে সুষ্ঠু পয়োবর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিং কার্যক্রমের অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত সোসাইটি প্রতিনিধিরা জানান, নগরের বিভিন্ন এলাকায় সেপটিক ট্যাংকের বর্জ্য সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের কারণ হচ্ছে। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, নগরের সেবামূলক কাজে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় রেখে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।
সভায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা ডিএনসিসি প্রশাসকের সাথে একমত পোষণ করেন এবং শিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া লেক ও জলাধারগুলো রক্ষায় অবৈধ নর্দমা সংযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…