বান্দরবানে সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনীর হানা, চলছে অভিযান
বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় সশস্ত্র সংগঠনগুলোর যৌথ গোপন ঘাঁটিতে আঘাত হেনেছে দেশের নিরাপত্তা বাহিনী। গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যরা সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, গোড়ায় বসত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহিনীটি এই অভিযান পরিচালনা করে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আশপাশে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে অভিযানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সামরিক বাহিনীর এই মিডিয়া উইং। এছাড়া এ বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

বান্দরবানে সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনীর হানা, চলছে অভিযান
বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় সশস্ত্র সংগঠনগুলোর যৌথ গোপন ঘাঁটিতে আঘাত হেনেছে দেশের নিরাপত্তা বাহিনী। গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যরা সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, গোড়ায় বসত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহিনীটি এই অভিযান পরিচালনা করে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আশপাশে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে অভিযানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সামরিক বাহিনীর এই মিডিয়া উইং। এছাড়া এ বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…