লালবাগে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে নিহত বৃদ্ধা
রাজধানীর লালবাগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লালবাগের ঘোড়াপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এবং দ্রুত হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাস্তা পার হতে গিয়েই বুলডোজারটি তাকে চাপা দেয়। ঘাতক বুলডোজারটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তা নিয়ে ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

লালবাগে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে নিহত বৃদ্ধা
রাজধানীর লালবাগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লালবাগের ঘোড়াপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এবং দ্রুত হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাস্তা পার হতে গিয়েই বুলডোজারটি তাকে চাপা দেয়। ঘাতক বুলডোজারটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তা নিয়ে ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…