কালেমা পতাকা উত্তোলন জায়েজ হলেও রয়েছে বড় ঝুঁকির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১০:৫০ পিএম
কালেমা পতাকা উত্তোলন জায়েজ হলেও রয়েছে বড় ঝুঁকির সম্ভাবনা

দেশে ব্যাপকভাবে বেড়ে যাওয়া পবিত্র কালেমা খচিত পতাকার ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যদিও শরিয়তের দৃষ্টিতে এর উত্তোলন বৈধ, তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রদর্শন দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, বিশ্বকাপ ফুটবল ও হিজরি নববর্ষের মতো অনুষ্ঠানে তরুণ প্রজন্মের হাতে এসব কালো পতাকা দেখা যাচ্ছে। সন্ত্রাসী বা উগ্রপন্থী কোনো আন্তর্জাতিক সংগঠনের প্রতীকের সাথে এই পতাকার সাদৃশ্য থাকায় বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর সুযোগ তৈরি হতে পারে।

ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, কোনো অসাধু মহল এই পতাকা ব্যবহার করে শান্তিপূর্ণ মিছিলে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এতে মুসলিম সমাজ এবং রাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বজনস্বীকৃত আলেমগণ ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...