পতেঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুষ নিয়ে বাইক প্রবেশ, দুই আনসার সদস্য বরখাস্ত
চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে অর্থের বিনিময়ে মোটরসাইকেল প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতেই বাহিনীর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. হাছিব বিশ্বাস ও মো. আরিফুল ইসলাম একটি মোটরসাইকেলকে নিয়মবহির্ভূতভাবে চলাচলের অনুমতি দেন। এর বিনিময়ে তারা ওই বাইক আরোহীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যা ফেসবুকে প্রকাশ্যে আসলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং তদন্ত শেষে তাদের দুজনকেই বরখাস্ত করা হয়।
বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হয়েছে। ভবিষ্যতে কোনো সদস্য এমন দুর্নীতি, উৎকোচ গ্রহণ বা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান
মহানবীর আদর্শে শান্তির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক
১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা এরশাদ
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন কারবারি কামরান
কর্ণফুলী চ্যানেলে অবৈধ জাল উচ্ছেদ, নৌ-পথে নিরাপত্তা জোরদার

আরও পড়ুন

পতেঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুষ নিয়ে বাইক প্রবেশ, দুই আনসার সদস্য বরখাস্ত
চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে অর্থের বিনিময়ে মোটরসাইকেল প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতেই বাহিনীর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. হাছিব বিশ্বাস ও মো. আরিফুল ইসলাম একটি মোটরসাইকেলকে নিয়মবহির্ভূতভাবে চলাচলের অনুমতি দেন। এর বিনিময়ে তারা ওই বাইক আরোহীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যা ফেসবুকে প্রকাশ্যে আসলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং তদন্ত শেষে তাদের দুজনকেই বরখাস্ত করা হয়।
বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হয়েছে। ভবিষ্যতে কোনো সদস্য এমন দুর্নীতি, উৎকোচ গ্রহণ বা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
ন্যায় ও মানবিকতার সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণের…
মহানবীর আদর্শে শান্তির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ধোলাইপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত, হাতেনাতে আটক এক যুবক
১৮ বছর আগের প্রতারণা মামলায় সাজা, গ্রেফতার বিদিশা…
পুলিশের সামনে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ ধরা পড়লেন…