আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি নিয়ে তোলপাড়

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ২:৪১ এএম
আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি নিয়ে তোলপাড়

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনা জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর এমপি মো. নাজিবুর রহমান প্রশ্ন রাখেন, যিনি ঋণখেলাপির কারণে মনোনয়ন হারিয়েছেন, তাকে কি এখন ঋণখেলাপি বলা যাবে? উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে ঋণখেলাপি আছে কিনা জানতে চেয়েছিলাম, এখন তো প্রমাণ হলো।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ঋণখেলাপিদের উপস্থিতি নিয়ে বিতর্ক দেখা দিলে স্পিকার বিচারাধীন বিষয় উল্লেখ না করতে নির্দেশ দিয়েছিলেন। তবে মঙ্গলবার আদালতের রায়ের পর নাজিবুর রহমান ওই প্রসঙ্গটি সামনে আনেন। তিনি বলেন, আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে, তাই এখন কি তাকে ঋণখেলাপি বলা যাবে?

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি শুধু প্রার্থী ছিলেন, আদালত তার প্রার্থিতা বাতিল করেছে। স্পিকার বলেন, এটি পয়েন্ট অব অর্ডার নয়। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...