ঋণখেলাপি আসলামের মনোনয়ন বাতিল: সংসদে প্রশ্ন জামায়াতের এমপির

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১:১২ এএম
ঋণখেলাপি আসলামের মনোনয়ন বাতিল: সংসদে প্রশ্ন জামায়াতের এমপির

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনায় জাতীয় সংসদে নতুন প্রসঙ্গ তুলেছেন জামায়াতে ইসলামীর এমপি মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আদালত কর্তৃক ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়ন বাতিল হলে এখন কি তাকে ঋণখেলাপি বলা যাবে কিনা।

এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার ঋণখেলাপি প্রসঙ্গের জের ধরে স্পিকার বিচারাধীন বিষয়ে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন। তবে মঙ্গলবার জুয়া সংক্রান্ত বিল পাসের পর নাজিবুর রহমান ওই পুরনো প্রসঙ্গটি সামনে আনেন। তিনি বলেন, কয়েকদিন আগে সংসদে ঋণখেলাপি আছে কি-না জানতে চেয়েছিলেন, কিন্তু বিচারাধীন বিষয় হওয়ায় তখন স্পিকার সদুত্তর দিতে পারেননি। এখন ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়ায় তিনি এ প্রশ্নের উত্তর চান।

স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির অভিযোগের বিরোধিতা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসলাম চৌধুরী কখনও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি, তাই তিনি এ সংসদের সদস্য নন। স্পিকারও বক্তব্যের শেষে জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডার নয় এবং নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...