এমপি আসলামের ঋণখেলাপি প্রশ্নে সংসদে জামায়াত সদস্যের কটাক্ষ

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৩:৩৮ এএম
এমপি আসলামের ঋণখেলাপি প্রশ্নে সংসদে জামায়াত সদস্যের কটাক্ষ

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের ঘটনায় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, আদালত ঋণখেলাপির অপরাধে একজনের মনোনয়ন বাতিল করেছেন, এখন কি বলা যাবে যে তিনি ঋণখেলাপি ছিলেন?

গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ঋণখেলাপি ইস্যুতে বক্তব্যের সময় স্পিকার বিচারাধীন বিষয় হওয়ায় আলোচনায় বাধা দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার নাজিবুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েকদিন আগে একজন সংসদ সদস্য এখানে ঋণখেলাপি আছে কি না তা জানতে চেয়েছিলেন, তখন বিচারাধীন বিষয় বলায় কিছু বলা যায়নি। কিন্তু এখন তো আদালত মনোনয়ন বাতিল করেছেন।

তবে তার এই পয়েন্ট অব অর্ডার আমলে নেননি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথই নেননি, তাই এখন তিনি সংসদ সদস্য নন। স্পিকারও জানান, এটি পয়েন্ট অব অর্ডার হতে পারে না। কারো সদস্যপদ থাকবে কি না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং আদালতের নির্দেশনায় ইসি আদেশ জারি করলে তখনই চূড়ান্ত মন্তব্য করা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...