মেয়রের দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন, চসিক বাজেট পুনর্বিবেচনার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন কোন আইনে দায়িত্ব পালন করছেন তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। একই সঙ্গে চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় তিনি এসব কথা বলেন।
হেলালী বলেন, বর্তমান মেয়রের মেয়াদকাল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপরও তিনি কীভাবে দায়িত্বে আছেন এবং নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষমতা অর্জন করলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, একটি সিটি করপোরেশনের বাজেট শুধু হিসাবের খাতা নয়, বরং এটি নগরবাসীর প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা হওয়া উচিত, যা ঘোষিত বাজেটে প্রতিফলিত হয়নি।
এই মেয়র পদপ্রার্থী অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের মতামত না নিয়েই বাজেট তৈরি করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া ডিজিটাল গভর্ন্যান্স ও সেবার মানোন্নয়নে বাজেটে কোনো সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঢাবির ১০৫ বছর: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শিক্ষা আধুনিকীকরণের ডাক
এমপি আসলামের ঋণখেলাপি প্রশ্নে সংসদে জামায়াত সদস্যের কটাক্ষ
আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি নিয়ে তোলপাড়
মধ্য আফ্রিকায় অবদানের স্বীকৃতি, বাংলাদেশিদের জাতীয় সম্মাননা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছর: আধুনিক শিক্ষায় গুরুত্বের আহ্বান প্রধানমন্ত্রীর
সাইবার বুলিং থেকে নারীদের রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

আরও পড়ুন

মেয়রের দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন, চসিক বাজেট পুনর্বিবেচনার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন কোন আইনে দায়িত্ব পালন করছেন তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। একই সঙ্গে চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় তিনি এসব কথা বলেন।
হেলালী বলেন, বর্তমান মেয়রের মেয়াদকাল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপরও তিনি কীভাবে দায়িত্বে আছেন এবং নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষমতা অর্জন করলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, একটি সিটি করপোরেশনের বাজেট শুধু হিসাবের খাতা নয়, বরং এটি নগরবাসীর প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা হওয়া উচিত, যা ঘোষিত বাজেটে প্রতিফলিত হয়নি।
এই মেয়র পদপ্রার্থী অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের মতামত না নিয়েই বাজেট তৈরি করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া ডিজিটাল গভর্ন্যান্স ও সেবার মানোন্নয়নে বাজেটে কোনো সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঢাবির ১০৫ বছর: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শিক্ষা আধুনিকীকরণের…
এমপি আসলামের ঋণখেলাপি প্রশ্নে সংসদে জামায়াত সদস্যের কটাক্ষ
আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল: সংসদে ঋণখেলাপি নিয়ে তোলপাড়
মধ্য আফ্রিকায় অবদানের স্বীকৃতি, বাংলাদেশিদের জাতীয় সম্মাননা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছর: আধুনিক শিক্ষায় গুরুত্বের আহ্বান…