সাইবার বুলিং থেকে নারীদের রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১:৩৫ এএম
সাইবার বুলিং থেকে নারীদের রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেছেন, দেশের পাবলিক ফিগার, বিশেষ করে রাজনীতি ও গণমাধ্যমে কর্মরত নারীরা নিয়মিত সাইবার অপরাধ ও বুলিংয়ের শিকার হচ্ছেন। তিনি এ সমস্যা রোধে নারীদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলের ওপর আলোচনাকালে এসব কথা বলেন তিনি। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপিত এই বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগে মূল আইনের ২০ ধারায় থাকা এক কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে সংশোধনী আনা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সত্য-মিথ্যার বোঝা কঠিন হয়ে পড়ার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সাইবার জগত নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মতভেদ থাকলেও নারীদের সাইবার বুলিং করা উচিত নয়, কারণ এটি দীর্ঘমেয়াদে বুমেরাং এর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...