আরাফাতে নিমগাছের স্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান এবং নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন।
নিমগাছ রোপণের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরের একটি স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৮ সালে ওমরাহ পালনে গিয়ে জিয়াউর রহমান আরাফাতের ময়দানে গাছের সম্পূর্ণ অনুপস্থিতি লক্ষ্য করেছিলেন। এরপর বাংলাদেশ থেকে এক লাখ নিমগাছের চারা সেখানে পাঠানো হয়, যা থেকে লাখ লাখ গাছের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের মানুষরা এই গাছগুলোকে এখন ‘জিয়া ট্রি’ হিসেবে চেনে।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের অবশ্যই বেশি করে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ, গ্রেফতার ২
চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ: ৬১৯ জন পেলেন লিখিত পরীক্ষার সুযোগ
সাতকানিয়ায় পুকুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ, বাড়ি থেকে বের হয়েই আর…
চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তায় দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি ড. শাহ জে মিয়া
কারামুক্তির পর ফের দুদকের জিজ্ঞাসাবাদে ডেসটিনি এমডি

আরও পড়ুন

আরাফাতে নিমগাছের স্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান এবং নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন।
নিমগাছ রোপণের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরের একটি স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৮ সালে ওমরাহ পালনে গিয়ে জিয়াউর রহমান আরাফাতের ময়দানে গাছের সম্পূর্ণ অনুপস্থিতি লক্ষ্য করেছিলেন। এরপর বাংলাদেশ থেকে এক লাখ নিমগাছের চারা সেখানে পাঠানো হয়, যা থেকে লাখ লাখ গাছের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের মানুষরা এই গাছগুলোকে এখন ‘জিয়া ট্রি’ হিসেবে চেনে।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের অবশ্যই বেশি করে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ, গ্রেফতার…
চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ: ৬১৯ জন পেলেন লিখিত…
সাতকানিয়ায় পুকুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ, বাড়ি থেকে বের…
চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তায় দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণের…
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি ড. শাহ…