জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি ড. শাহ জে মিয়া

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৭:৩৫ পিএম
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি ড. শাহ জে মিয়া

রাজধানীর বনানীতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে এই সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি নতুন কমিটি গঠন করা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথ সুগম হলো।

সভায় সাংগঠনিক কাঠামো জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি পুনর্গঠনের মাধ্যমে বেশ কিছু নতুন ও সক্রিয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটিতে প্রফেসর ড. শাহ জে মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফোরামের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর ফলে দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদরা সহজেই সংগঠনের সদস্য হতে পারবেন। এই পদক্ষেপ সংগঠনের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...