হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ, গ্রেফতার ২
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।
সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার পৌরসভা এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাগড়াছড়িগামী ওই পিকআপটিতে তল্লাশি চালালে ১ হাজার ২৩৮টি শাড়ি এবং ২৪৬টি থ্রি পিস উদ্ধার করা হয়। এর মধ্যে শাড়ির মূল্য প্রায় ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি পিসের মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ, গ্রেফতার ২
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।
সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার পৌরসভা এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাগড়াছড়িগামী ওই পিকআপটিতে তল্লাশি চালালে ১ হাজার ২৩৮টি শাড়ি এবং ২৪৬টি থ্রি পিস উদ্ধার করা হয়। এর মধ্যে শাড়ির মূল্য প্রায় ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি পিসের মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…