কারামুক্তির পর ফের দুদকের জিজ্ঞাসাবাদে ডেসটিনি এমডি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পুরনো অভিযোগে ডেসটিনি টু হাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে প্রবেশ করে বিকাল ৩টা পর্যন্ত তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম।
প্রায় ১৭ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার দায়ে গত বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ১২ বছর কারাভোগ করেন তিনি। জেল থেকে বের হওয়ার পরও সম্পদের হিসাব না দেওয়ায় ২০১২ সালে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটি নতুন করে সক্রিয় করেছে দুদক। ডেসটিনির এমএলএম ও বৃক্ষরোপণ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ লুটের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

একই ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক গোফরানুল হক ও তৈয়বুর রহমানকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও নির্ধারিত সময়ে তারা হাজির হননি। পাশাপাশি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকেও মঙ্গলবার ডাকা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
কারামুক্তির পর ফের দুদকের জিজ্ঞাসাবাদে ডেসটিনি এমডি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পুরনো অভিযোগে ডেসটিনি টু হাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে প্রবেশ করে বিকাল ৩টা পর্যন্ত তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম।
প্রায় ১৭ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার দায়ে গত বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ১২ বছর কারাভোগ করেন তিনি। জেল থেকে বের হওয়ার পরও সম্পদের হিসাব না দেওয়ায় ২০১২ সালে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটি নতুন করে সক্রিয় করেছে দুদক। ডেসটিনির এমএলএম ও বৃক্ষরোপণ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ লুটের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

একই ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক গোফরানুল হক ও তৈয়বুর রহমানকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও নির্ধারিত সময়ে তারা হাজির হননি। পাশাপাশি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকেও মঙ্গলবার ডাকা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…