সাতকানিয়ায় পুকুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ, বাড়ি থেকে বের হয়েই আর ফেরেননি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ইলিয়াস।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস মদ্যপানের সাথে জড়িত ছিলেন এবং প্রায়ই কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তাকে খুঁজে পেতে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। স্থানীয়দের সহযোগিতায় সোমবার ওই পুকুরে তার মরদেহ দেখতে পান তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

সাতকানিয়ায় পুকুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ, বাড়ি থেকে বের হয়েই আর ফেরেননি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ইলিয়াস।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস মদ্যপানের সাথে জড়িত ছিলেন এবং প্রায়ই কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তাকে খুঁজে পেতে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। স্থানীয়দের সহযোগিতায় সোমবার ওই পুকুরে তার মরদেহ দেখতে পান তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…